প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, দেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হবে। এরই পরিপ্রেক্ষিতে জামায়াতসহ কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল তাদের রাজনীতি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় দেশে অরাজকতা সৃষ্টি করছে। সরকার যুদ্ধাপরাধীদের বিচার করতে বদ্ধপরিকর। ইতিমধ্যে সে প্রক্রিয়া বাস্তবায়নের দিকে যাচ্ছে। আইনজীবীদের জামায়াত-শিবিরের অপতত্পরতা সম্পর্কে সচেতন থাকতে হবে। গতকাল বৃহস্পতিবার কুমিল্লায় তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।