জামায়াতে ইসলামীর নয় নেতা-কর্মী রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ৫ এপ্রিল পল্টন থানা এলাকায় মিছিল ও ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার হওয়া নয়জন নেতা-কর্মীকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ আদেশ দেন। এক আসামির রিমান্ড আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।৬ এপ্রিল পল্টন থানার পুলিশ ১০ জনকে দ্রুত বিচার আইনে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। ওই দিন মামলার তদন্তসংক্রান্ত প্রয়োজনীয় কাগজ না থাকায় আদালত গতকাল তা শুনানির জন্য দিন ধার্য করেছিলেন। গতকাল শুনানি শেষে আদালত নয়জনের রিমান্ড মঞ্জুর করেন। ৫ এপ্রিল ১৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।