জামায়াতের আমির গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা জামায়াতের আমির আবদুর রউফকে (৬০) গতকাল বুধবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। রউফের বাড়ি উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যকুড়ার গ্রামে। তিনি সাদুল্যাপুর বালিকা দাখিল মাদ্রাসার সুপার। পুলিশ সূত্র জানায়, রউফের বিরুদ্ধে থানায় নাশকতা ও সন্ত্রাস দমন আইনে ছয়-সাতটি মামলা রয়েছে। সম্প্রতি আদালত তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। পাতিল্যকুড়া গ্রামে অভিযান চালিয়ে গতকাল সকাল ১০টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রউফকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।