জামায়াতের আমিরসহ ২১ জনের জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জামায়াত কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়া নগর জামায়াতের আমির ও সাবেক সাংসদ শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ২১ জনের জামিন এবং রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
গতকাল রোববার বিকেলে তাঁদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে মহানগর হাকিম রহমত আলী এ আদেশ দেন। তবে আসামিদের কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন বিচারক।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ জানান, সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার ২১ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন কোতোয়ািল থানা-পুলিশ। একই সঙ্গে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল এবং জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে দেন।
গত সোমবার গ্রেপ্তার করার সময় পুলিশ জামায়াতের দেওয়ান বাজারের কার্যালয় থেকে দেড় কেজি বিস্ফোরক, দুই লিটার পেট্রল ও ৬০টি কাচের বোতল উদ্ধার করে। বোতলগুলো পেট্রলবোমা তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার হয় বলে পুলিশ জানায়।