প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগরের চাঁপাতলা গ্রাম থেকে গতকাল শনিবার তৈয়বর রহমান নামের এক জামায়াত নেতা গ্রেপ্তার হয়েছেন। পুলিশ বলছে, তিনি গত ৫ জানুয়ারি মালোপাড়ায় সংখ্যালঘুদের ওপর হামলার মামলায় এজাহারভুক্ত আসামি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল দুপুরে চাঁপাতলা গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তৈয়বর পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাড়া করে তাঁকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার প্রেমবাগ ইউনিয়ন জামায়াতের সদস্য।
অভয়নগর থানার ওসি মোল্যা খবির উদ্দিন জানান, মালোপাড়ায় হামলার ঘটনায় পুলিশের দায়ের করা একমাত্র মামলার এজাহারভুক্ত আসামি তৈয়বর। গ্রেপ্তারের পর তাঁকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।