জামায়াতের কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে জামায়াতের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ছদাহা ইউনিয়নের লামারপাড়া এলাকার জোবাইর আহমদ শাহেদ, এওচিয়া ইউনিয়নের চুড়ামণি এলাকার নাজিম উদ্দিন ও সাতকানিয়া সদর ইউনিয়নের ছোট বারদোনা এলাকার জানে আলম। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে একাধিক মামলা আছে।