জামায়াতের কার্যালয় থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টনে ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে ককটেল তৈরির সরঞ্জামসহ বেশ কিছু প্রচারপত্র ও ব্যানার উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা একটার দিকে এই অভিযান চালায় পল্টন থানার পুলিশ।

অভিযান পরিচালনাকারী পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়। এ সময় পুলিশ জামায়াতের ওই কার্যালয় থেকে ককটেল তৈরির সার্কিট, প্রচারপত্র, পোস্টার, ব্যানার ও কর্মীদের নামের একটি তালিকা উদ্ধার করে।

শহীদুল ইসলাম দাবি করেন, উদ্ধার হওয়া সার্কিট দিয়ে অন্তত ২০টি ককটেল তৈরি করা সম্ভব। অভিযানের সময় জামায়াতের কার্যালয়টি খোলা ছিল। এ সময় ভেতরে জামায়াতের কোনো নেতা-কর্মী ছিলেন না।