প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর শীর্ষ চার নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বাতিল চেয়ে করা আবেদনের শুনানি শেষ হয়েছে। কাল বুধবার আদেশ দেওয়া হতে পারে। গতকাল সোমবার পাঁচ দিন উভয়পক্ষের শুনানি গ্রহণ শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম আবদুল হাকিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এই দিন ধার্য করেন।জামায়াত নেতারা হলেন—দলের আমির মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা। তাঁরা ট্রাইব্যুনালের আদেশে কারাগারে আছেন। জানা যায়, গত আগস্ট মাসে চার নেতার পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়। ৬ ডিসেম্বর আবেদনের ওপর শুনানি শুরু হয়। আদালতে চারজনের পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান শুনানি করেন।