জামায়াতের ছয় নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে হরতালের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলার করিমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: করিমগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবদুল হাই (৪৮), সেক্রেটারি আতাউর রহমান (৪৫), উপজেলা কমিটির সদস্য আবুল কাসেম (৪৩), কর্মী মো. আতাউর রহমান (৪২), আবদুল হাই (৪৪) ও শফিকুল ইসলাম (৩৮)। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, গত ৯ ডিসেম্বর বিএনপির হরতাল কর্মসূচির সময় সদর উপজেলার চৌদ্দশত এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব সড়কে জামায়াতের নেতা-কর্মীরা গাড়ি ভাঙচুরসহ পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এতে পুলিশ সদস্যসহ অনেকে আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় দুটি পৃথক মামলা করে। ওই মামলার আসামি হিসেবে জামায়াতের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।