জামায়াতের জলঢাকার আমিরসহ গ্রেপ্তার ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর জলঢাকা উপজেলা জামায়াতের আমিরসহ দলটির পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনার অভিযোগে গতকাল সোমবার সকালে জলঢাকা থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলা জামায়াতের আমির ও জলঢাকা পৌরসভার কাজিরহাট চ্যারেঙ্গা গ্রামের সাদের হোসেন (৪৬), অর্থবিষয়ক সম্পাদক ও পৌরসভার দুন্দিবাড়ী এলাকার জামিয়ার রহমান (৫৫) এবং শুররা সদস্য শিমুলবাড়ি গ্রামের আকবর আলী (৫৫), ট্যাঙ্গনমারী গ্রামের কামরুজ্জামান (৪৫) ও চৌধুরীপাড়া গ্রামের রাশেদুজ্জামান (৪৩)।
পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশীবাই গ্রামের হামিদুল ইসলামের বাড়িতে কয়েক ব্যক্তি গোপন বৈঠক করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে।