জামায়াতের তাণ্ডব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শনিবার হরতাল ও অবরোধের কোনো কর্মসূচি ছিল না। তার পরও কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার প্রতিবাদে গাইবান্ধার বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় জামায়াত-শিবির।
গতকাল বেলা ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী উপজেলা শহরের ব্র্যাক কার্যালয় এলাকায় ৮-১০টি গাড়ি ভাঙচুর করে তারা। দুপুর ১২টার দিকে সুন্দরগঞ্জের সোনারায় ইউপির চেয়ারম্যান বদিউল আলমের বাড়ি ভাঙচুর এবং বেলকা ইউনিয়নের সরদারের বাজারে আওয়ামী লীগের এক নেতার দোকানে আগুন লাগিয়ে দেয়। এ সময় দুটি মোটরসাইকেল ও চারটি বাইসাইকেল ভাঙচুর করা হয়।