জামায়াতের তাণ্ডবের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, যুদ্ধাপরাধীর বিচার ত্বরান্বিত করতে জামায়াতের সহিংসতা ও তাণ্ডবের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। ঢাকার নবাবগঞ্জের আগলা ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সমেঞ্চলনে গতকাল শনিবার আব্দুল মান্নান খান এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ খান। গৃহায়ণ প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি দেশে অরাজকতা সৃষ্টি করে স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করতে মরিয়া হয়ে উঠেছে। কাজেই যুদ্ধাপরাধীর বিচার ত্বরান্বিত করতে জামায়াতের সহিংস রাজনীতি এবং তাদের মদদদাতা বিএনপির তাণ্ডব রুখতে আওয়ামী লীগ, অঙ্গসংগঠন ও প্রগতিশীল সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি গণজাগরণ মঞ্চের কর্মীদের হত্যা ও হুমকিদাতাদের সামাজিকভাবে প্রতিরোধের আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক পনিরুজ্জমান তরুণ, ঢাকা জেলা সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন আহমেদ প্রমুখ।