জামায়াতের তিন নেতা-কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাজার এলাকায় মিছিল করার সময় গতকাল সোমবার বেলা দুইটার দিকে পুলিশ জামায়াতে ইসলামীর তিন নেতা-কর্মীকে আটক করেছে।আটক ব্যক্তিরা হলেন: উপজেলার জয়পুর ইউনিয়নের শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি এম এ সালাম এবং নবাবগঞ্জ উপজেলা শাখার জামায়াতের কর্মী মো. হাসান আলী ও মো. জমসেদ আলী। জামায়াতে ইসলামী নবাবগঞ্জ শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী জানান, তাঁরা এলাকায় শান্তিপূর্ণ মিছিল বের করেন। নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, মিছিল থেকে নাশকতামূলক কাজের প্রস্তুতি নিচ্ছিলেন—এমন খবরের ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে।