জামায়াতের তিন নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গতকাল রোববার জামায়াতে ইসলামীর তিনজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোনাগাজী উপজেলার চর সোনাপুর গ্রামের একটি মসজিদে সভা করার অভিযোগে গতকাল বিকেলে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তিনজন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীকে ঘেরাও করে পুলিশে খবর দেয়। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র পাল সেখানে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. খোরশেদ আলম (৪৮), স্থানীয় স্কুলশিক্ষক ওয়ার্ড জামায়াতের সভাপতি সাইফুল ইসলাম (৪৫) এবং ওয়ার্ড সম্পাদক নাসির উদ্দিন (৩৫)।ফেনী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এ কে এম সামসুদ্দিন অভিযোগ করেন, স্থানীয় ছাত্রলীগের কর্মীরা সোনাগাজীর সোনাপুর এলাকায় জামায়াতের তিন নেতা-কর্মীকে বেধড়ক মারধর করে পুলিশে দিয়েছেন।