প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিউর রহমান নিজামীকে আসামি করে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার সম্পূরক অভিযোগ-পত্র ও বিচারকাজ শুরু করাকে সম্পূর্ণ ‘ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।গতকাল রাজধানীর বড় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। তিনি এই ‘ষড়যন্ত্রের’ নিন্দা ও প্রতিবাদ জানান।গতকাল সোমবার চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার শুনানি শুরু হয়েছে। এ টি এম আজহার বলেন, গত ৪০ মাসে ১৭ বার আদালত থেকে সময় নিয়ে সিআইডি গত ২৬ জুন সম্পূরক অভিযোগপত্র জমা দেয়। এতে নিজামীকেও আসামি করা হয়। তাঁর দাবি, এটি মিথ্যা ও বানোয়াট অভিযোগপত্র। অথচ সেই অভিযোগপত্রের ভিত্তিতে বিচারকাজ শুরু করা হয়েছে।