জামায়াতের দায় অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে টানা কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে গাড়িতে আগুন, ভাঙচুর ও নাশকতার সঙ্গে জামায়াত-শিবিরের সম্পৃক্ততা নেই।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে উপজেলা জামায়াতের আমির শফিকুল মাওলা এ দাবি করেছেন।
শফিকুল মাওলা বিবৃতিতে বলেন, সীতাকুণ্ডে নাশকতা হলেই জামায়াত-শিবিরকে দায়ী করে কিছু সংবাদমাধ্যম সংবাদ পরিবেশন করছে। অথচ জামায়াত-শিবির নাশকতার ঘটনায় কোনোভাবে জড়িত নয়। কোনো পক্ষকে খুশি করতে এ ধরনের সংবাদ পরিবেশন করা হচ্ছে বলে তাঁর ধারণা।
সব ধরনের দোষ জামায়াত-শিবিরের ওপর না চাপাতে তিনি সংবাদকর্মীদের প্রতি অনুরোধ জানান।