প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর কমিটি। এর মধ্যে আছে ১৯ ফেব্রুয়ারি আলোচনা সভা ও ২১ ফেব্রুয়ারি ভাষাশহীদদের স্মরণে দোয়া মাহফিল।গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ঢাকা মহানগর শাখার সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল। ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালন করার জন্য তিনি দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।