জামায়াতের দুই নেতা খালেদার সঙ্গে দেখা করেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় দুই নেতা এ টি এম আজহারুল ইসলাম ও আবদুর রাজ্জাক। তবে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে কিছু জানা যায়নি।জামায়াতের এ দুই নেতা গতকাল রোববার রাত আটটার পর বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে যান। সেখানে তাঁরা এক ঘণ্টার মতো খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন। বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে ব্যারিস্টার রাজ্জাক কিছু বলতে রাজি হননি। প্রথম আলোকে তিনি বলেন, ‘একজন নাগরিক ও আইনজীবী হিসেবে আমি তো দেখা করতেই পারি। এটা খবর হবে কেন? শুধু আজ নয়, বহুবারই আমি দেখা করেছি।’