জামায়াতের দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার পরিকল্পনার অভিযোগে গতকাল রোববার দুপুরে সাতক্ষীরা শহরের মুন্সীপড়া এলাকা থেকে জামায়াতের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন জামায়াতের শ্রমিককল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলার সভাপতি আজিজুর রহমান ও জামায়াতের কর্মী ওলিউর রহমান। সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, মুন্সীপাড়া এলাকার একটি স্থানে ওই দুজন নাশকতার পরিকল্পনা করছেন—এমন খবরের ভিত্তিতে বেলা আড়াইটার দিকে সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ওই দুজনের বিরুদ্ধে তিনটি নাশকতার মামলাও রয়েছে।