জামায়াতের নিবন্ধন নিয়ে রিটের পরবর্তী শুনানি ২২ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর ২২ মে পরবর্তী শুনানি হবে। বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই রিটের ওপর ষষ্ঠ দিনের মতো শুনানি গ্রহণ করেন।