জামায়াতের নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা জেলা জামায়াতের জ্যেষ্ঠ নায়েবে আমির মইনুল হককে (৬৫) গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রলীগের নেতা মামুন হোসেন হত্যা, পুলিশের ওপর হামলা, সন্ত্রাসী কর্মকাণ্ডে ইন্ধন দেওয়ার অভিযোগে কলারোয়া থানার উপপরিদর্শক তোফায়েল হোসেন নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেন।