জামায়াতের নেতা শামসুল কারাফটকে আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির আ ন ম শামসুল ইসলামকে কারাফটক থেকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে জামিনে মুক্তির পর তাঁকে আটক করে চট্টগ্রাম জেলা পুলিশ।
জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, ‘শামসুল ইসলামকে কারাফটক থেকে আটক করা হয়েছে। সাতকানিয়া থানার কয়েকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করা হবে।’
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া জানান, শামসুল ইসলামের বিরুদ্ধে থাকা সব কটি মামলায় জামিননামা আসায় তাঁকে আজ সকালে মুক্তি দেওয়া হয়। এর আগে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়।
গত ১২ মে নগরের দেওয়ানবাজার জামায়াতের কার্যালয় থেকে শামসুল ইসলামসহ দলটির ২১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ।