জামায়াতের নেতা শাহজাহান চৌধুরী জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী গতকাল বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়েছেন। হাইকোর্ট থেকে তিনি জামিন পেয়েছেন।চট্টগ্রাম কারাগারের জেলার মো. মাহবুবুল আলম এ প্রসঙ্গে বলেন, ‘বুধবার রাতে শাহজাহান চৌধুরীর জামিনসংক্রান্ত আদেশ আমরা হাতে পাই। এ কারণে আমরা তাঁকে মুক্তি দিই।’প্রসঙ্গত, গত বছরের ১৩ অক্টোবর চট্টগ্রাম নগর জামায়াতের নায়েবে আমির ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে ঢাকার গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারের পর তাঁকে ওই বছরের ১৯ সেপ্টেম্বর নগরের মুরাদপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আরও কয়েকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।