জামায়াতের পেকুয়া উপজেলার সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের কক্সবাজারের পেকুয়া উপজেলার সাবেক সেক্রেটারি নুরুল কবিরকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার টৈটং বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি টৈটং ইউনিয়নের বাজারপাড়া এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন আহমেদ বলেন, জামায়াতের নেতা নুরুল কবিরের বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ তিনটি মামলা রয়েছে। তা ছাড়া তিনি আরও দুটি মামলার সন্দেহভাজন আসামি। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।