জামায়াতের প্রচার সম্পাদক তাসনীম আলম গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনীম আলমকে গতকাল সোমবার সকালে উত্তরার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে র্যা ব। গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করা হলেও রাতে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল বলে জানিয়েছে পুলিশ।তাসনীমকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। এর প্রতিবাদে রাজশাহী বিভাগে আগামীকাল বুধবার আধা বেলা হরতাল ডেকেছে স্থানীয় জামায়াত।গ্রেপ্তার হওয়া তাসনীম দৈনিক আমার দেশ পত্রিকার মালিকানার অন্যতম অংশীদার। এ ছাড়া তিনি ছাত্রশিবিরের সাবেক সভাপতি। গত বছরের ১৯ সেপ্টেম্বর কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হয়ে ১১ মে মুক্তি পান তাসনীম।র্যা ব-১-এর পরিচালক রাশিদুল হাসান বলেন, ১৩ ডিসেম্বর ১৮ দলীয় জোটের ডাকা হরতালে গাড়ি ভাঙচুরের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পরপরই তাঁকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, তাঁর বিরুদ্ধে জনগণকে উসকানি দেওয়া এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্তুতি চলছে।ইসলামী ছাত্রী সংস্থার কার্যালয়ে তল্লাশি: বিকেলে মগবাজারে ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালিয়েছে রমনা থানার পুলিশ। এ সময় ওই কার্যালয় থেকে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার স্ত্রী সানোয়ার জাহানসহ ২১ জনকে আটক করেছে পুলিশ। এঁদের মধ্যে ২০ জন ছাত্রী ও ছাত্রী সংস্থার সদস্য বলে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে।রমনা থানার ওসি শাহ আলম বলেন, ছাত্রী সংস্থার কার্যালয়ে গোপন বৈঠক চলছে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। সেখান থেকে ২১ জনকে আটক করা হয়েছে।