জামায়াতের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাজাকার আলবদর বলে আমাদের দমাতে পারবেন না’ শিরোনামে গত সোমবার প্রথম আলোয় প্রকাশিত সংবাদের একটি বাক্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াত।গত সোমবার জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি মো. তাসনীম আলম এক বিবৃতিতে ‘বিভ্রান্তিকর মন্তব্য’ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।প্রকাশিত সংবাদে বলা হয়, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘অনেক সময় নির্বাচিত সরকারের চেয়ে সামরিক শাসন ভালো হয়।’ জামায়াতের বিবৃতিতে বলা হয়, তিনি বলেছেন, ‘নির্বাচিত সরকার কখনো কখনো সামরিক সরকারের চেয়ে ভয়াবহ হয়।’