জামায়াতের প্রতিবাদ প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত ‘সাঈদীর বিরুদ্ধে হত্যা লুণ্ঠনে সহযোগিতার তথ্য-প্রমাণ মিলেছে’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল এক প্রতিবাদপত্রে বলা হয়, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোখলেছুর রহমান ও তদন্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিনের বরাত দিয়ে দেলাওয়ার হোসাইন সাঈদী, গোলাম আযম এবং এ কে এম ইউসুফ সম্পর্কে মানবতাবিরোধী কর্মকাণ্ডের মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশ করা হয়েছে।’প্রতিবেদকের বক্তব্য: জামায়াতের নেতা সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্তের অগ্রগতি জানিয়ে ২৩ ডিসেম্বর একটি প্রতিবেদন জমা দিয়েছে। ওই তদন্ত প্রতিবেদনেই দেলাওয়ার হোসাইন সাঈদী, গোলাম আযম এবং এ কে এম ইউসুফ সম্পর্কে অভিযোগগুলো তুলে ধরা হয়। প্রসিকিউটর মোখলেসুর রহমান ও তদন্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার বিষয় জানিয়ে প্রথম আলোকে বলেছিলেন, তদন্তের জন্য তাঁরা সময় চেয়েছেন এবং আসামিকে আটক রাখার আবেদন করেছেন।