জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে আজ রোববার ‘শান্তিপূর্ণ বিক্ষোভ’ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে গতকাল শনিবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ কর্মসূচির ঘোষণা দেন।
বিবৃতিতে কর্মসূচি সফল করার জন্য জামায়াতের সব শাখার প্রতি আহ্বান জানানো হয়। পৃথক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ফিলিস্তিনে নৃশংস হামলার নিন্দা জানান। তিনি ইসরায়েলকে ‘দস্যু রাষ্ট্র’ অভিহিত করে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘসহ সব আন্তর্জাতিক সংস্থা এবং শান্তিকামী রাষ্ট্রের প্রতি আহ্বান জানান।