জামায়াতের বিক্ষোভ কর্মসূচি কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল রোববার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে দেওয়া, সরকারের জুলুম-নির্যাতন বন্ধ, গ্রেপ্তার থাকা জামায়াতের শীর্ষ নেতাসহ বিরোধী দলের সব নেতা-কর্মীর মুক্তি, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান পুনর্বহাল করা ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে এ কর্মসূচি দেওয়া বলে বিবৃতিতে বলা হয়। তবে কোথায়, কখন এ বিক্ষোভ কর্মসূচি শুরু হবে, সে ব্যাপারে বিবৃতিতে কিছু বলা হয়নি।