জামায়াতের বিপক্ষে প্রার্থী হওয়ায় বিএনপি নেতা বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত-সমর্থিত প্রার্থীর বিপক্ষে প্রার্থী হওয়ায় বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মুন্নাফ খানকে বহিষ্কার করা হয়েছে।
জেলা বিএনপি সূত্র জানায়, বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবদুল হাকিম মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৯-দলীয় জোট তাঁকে সমর্থন জানিয়েছে। কিন্তু আবদুল মুন্নাফ খান দলীয় সিদ্ধান্ত অমান্য করে ওই পদে মনোনয়নপত্র জমা দেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।