জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি হাছান মাহমুদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল ডাকার কারণে আদালত অবমাননার দায়ে জামায়াতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
গতকাল বুধবার সকালে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে রমনা থানা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে হাছান মাহমুদ এ দাবি জানান। তিনি বলেন, মীর কাসেম আলীর রায় সরকার কিংবা আওয়ামী লীগ দেয়নি। রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সুতরাং দেশের সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে এ হরতাল মানে আদালত অবমাননা।
হাছান মাহমুদ বলেন, বিচারপতি সম্পর্কে মন্তব্য করার কারণে যদি সরকারের দুজন মন্ত্রীকে আদালত অবমাননার অভিযোগে আদালতে তলব করা হয়, তাহলে জামায়াতের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।