জামায়াতের মিছিল, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানবী হজরত মোহাম্মদ (সা.) ও পবিত্র হজ সম্পর্কে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে জামায়াতে ইসলামী রাজধানীর মতিঝিলের দিলকুশায় মিছিল করেছে। এ সময় পুলিশ জামায়াতের চার কর্মীকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জামায়াতে ইসলামী মতিঝিলের দিলকুশা এলাকায় একটি মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে জামায়াতের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।
মতিঝিল থানার ওসি ফরমান আলী জানান, জামায়াতের কর্মীরা মিছিল করার জন্য জড়ো হলে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।