জামায়াতের রুকন এখন আওয়ামী লীগের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের একসময়ের রুকন আবদুস সাত্তার এখন পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক। মুক্তিযুদ্ধকালীন তিনি হানাদার বাহিনীকে সহযোগিতা করতেন বলে অভিযোগ রয়েছে।বাউফল উপজেলা জামায়াতের সাবেক আমির আবদুল গনি জানান, আবদুস সাত্তার ছাত্রজীবনে শিবির করতেন এবং পরবর্তী সময়ে জামায়াতের রুকন ছিলেন।তবে তিনি জামায়াত থেকে কখনো পদত্যাগ করেননি। পটুয়াখালী মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আবদুল বারেক হাওলাদার জানান, মুক্তিযুদ্ধকালীন ও যুদ্ধপরবর্তী সময়ে আবদুস সাত্তারের ঘনিষ্ঠতা ছিল রাজাকারদের সঙ্গে এবং তিনি ছিলেন জামায়াতের নেতা। আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা যায়, আওয়ামী লীগের প্রাথমিক সদস্য না করেই ওই জামায়াত নেতাকে ১৯৯৪ সালে তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়ায় ওই সময় দলীয় নেতা-কর্মীদের তোপের মুখে পড়েন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আ স ম ফিরোজ।উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা নূরুল হক মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরাজি জানান, আবদুস সাত্তারের পৃষ্ঠপোষক স্থানীয় সাংসদ ও সরকারদলীয় হুইপ আ স ম ফিরোজ। আবদুস সাত্তার স্বীকার করেন, তিনি একসময় জামায়াত করতেন। তবে হানাদার বাহিনীকে সহযোগিতার কথা তিনি অস্বীকার করেন। সাংসদ ও সরকারদলীয় হুইপ আ স ম ফিরোজ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দলীয় নেতা-কর্মীদের মতামত নিয়ে একজন জামায়াত করা লোককে আওয়ামী লীগ বানিয়েছি, তাতে দোষের কিছু হয়নি।’