জামায়াতের রুকনসহ গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় ৪ জানুয়ারি রাতে ভোটকেন্দ্রে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগে জামায়াতের এক রুকনসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত তিন দিনে উপজেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার অনন্তরাম গ্রামের মানিক মিয়া (২০), পরান গ্রামের আজিজার রহমান (৫০), পূর্ব ব্রাহ্মণকুণ্ডা গ্রামের ইমরান হোসেন (২৫), গোপালচরণ গ্রামের জাহাঙ্গীর আলম (২৫), জিগাবাড়ি গ্রামের মোরশেদুল (৩৩), পশ্চিম ব্রাহ্মণকুণ্ডি গ্রামের ফয়জুল হক (৩২), রমজান আলী (৩৮), রামচন্দ্রপাড়ার রওশন আলম (২৮) ও বড়পানসিয়া গ্রামের শফিকুল ইসলাম (৪০)। এঁদের মধ্যে শফিকুল জামায়াতের রুকন। বাকিরা জামায়াত ও শিবিরের কর্মী।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মীরা উপজেলার ৩৯টি ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।