জামায়াতের শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের সাবেক সাংসদ ও চট্টগ্রাম নগর কমিটির নায়েবে আমির শাহজাহান চৌধুরীকে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পাঁচলাইশ থানার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গ্রেপ্তার দেখানোর এই আদেশ দেন। গত ১৯ সেপ্টেম্বর জামায়াতের নেতা-কর্মীদের হামলায় পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আবদুল মান্নান আহত হন। এ সময় তাঁর দেহরক্ষীসহ আরও কয়েক পুলিশ সদস্যকে পেটায় জামায়াত-শিবিরের ক্যাডাররা। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী মামলার অন্যতম আসামি। গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার শাহবাগ থানার পুলিশ শাহজাহান চৌধুরীকে আটক করে।