জামায়াতের সঙ্গ ত্যাগ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে জামায়াতের সঙ্গ ত্যাগ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। গতকাল শনিবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে এক সমাবেশে তিনি এ আহ্বান জানান।মিছবাহুর রহমান বলেন, ‘আপনারা জামায়াতের ফাঁদে পা দিয়ে গোটা দেশের আলেম সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না।’