জামায়াতের সাংসদ হামিদুর মুক্তি পেয়েছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর কমিটির নায়েবে আমির ও দলের সাংসদ হামিদুর রহমান আযাদ জামিনে মুক্তি পেয়েছেন। গত ২২ ফেব্রুয়ারি ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।হামিদুর রহমানের কারামুক্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রামপুরায় জামায়াত-সমর্থক জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ সংবর্ধনা সভার আয়োজন করে।