জামায়াতের সাত নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার জামায়াতের সাতজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বামনডাঙ্গা পুলিশ তদন্তকেন্দ্রের চারজন পুলিশ সদস্য হত্যার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হচ্ছেন উপজেলার সোনারায় ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৪২), দক্ষিণ শিবরাম গ্রামের আমির আলী (৩৮), জামির আলী (৪০), রেজাউল করিম (৪৮), হারুন অর রশিদ (৪২), সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র কদমতলা গ্রামের আবদুল হান্নান (৪৫) ও আবদুল মালেক (৩৬)। বামনডাঙ্গা পুলিশ তদন্তকেন্দ্রের তৎকালীন উপপরিদর্শক আবু হানিফ বাদী হয়ে এই মামলা করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই জামায়াতের স্থানীয় নেতা-কর্মী এবং পুলিশ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পর বামনডাঙ্গা পুলিশ তদন্তকেন্দ্রে হামলা হয়।