জামায়াতের সাতকানিয়ার নেতা বান্দরবানে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের আমির আবুল বশর সিদ্দিককে গতকাল বুধবার বিকেলে বান্দরবান থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, কক্সবাজার, বান্দরবান ও দক্ষিণ চট্টগ্রামের তিনটি উপজেলাকে চট্টগ্রামসহ সারা দেশ থেকে পাঁচ-ছয় দিন বিচ্ছিন্ন করে রাখে জামায়াত-শিবির। গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার পর সংগঠনের নেতা-কর্মীরা তাণ্ডব চালান। এতে জামায়াতের স্থানীয় নেতারা নেতৃত্ব দেন। তাঁদের মধ্যে জামায়াতের কালিয়াইশ ইউনিয়নের আমির আবুল বশরও ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।