জামায়াতের সোমবারের হরতাল বৃহস্পতিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়ার প্রতিবাদে দলটির ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পিছিয়ে দিয়েছে দলটি। নতুন কর্মসূচি অনুযায়ী ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হরতাল পালনের আহ্বান জানিয়েছে জামায়াত। আজ শনিবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মুনাজাত শেষে মুসল্লিদের নিজেদের গন্তব্যে ফেরার স্বার্থে ও হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজার কারণে কর্মসূচির পরিবর্তন করা হয়েছে।
সোমবার হরতাল না হলেও ওই দিন দেশব্যাপী ‘শান্তিপূর্ণ কর্মসূচি’ পালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ৩১ ডিসেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবারের হরতালের ঘোষণা দিয়েছিল জামায়াত।