জামায়াতের স্বাধীনতা দিবসের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ মার্চ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। এ উপলক্ষে দলের সব কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনাসভা ও দোয়া মাহফিলের কর্মসূচি দিয়েছে দলটি। দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গতকাল শনিবার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। এ কর্মসূচি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার জন্য তিনি দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।মকবুল আহমাদ বলেন, সব ধরনের নিপীড়ন ও বঞ্চনা থেকে স্বাধীনভাবে বেঁচে থাকার লক্ষ্যে ইতিহাসের গতিধারায় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জনগণ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে। তিনি বলেন, দেশ আজ আর্থসামাজিক এবং রাজনৈতিকভাবে ভয়াবহ সংকটে নিপতিত। এ সংকট থেকে উত্তরণের লক্ষ্যে সবাইকে জাতীয় ঐক্যের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে হবে।