জামায়াতের ১১ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় গত শনিবার দিবাগত রাতে জামায়াতের ১১ জন কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে নাশকতার মামলার অভিযুক্ত আসামি ছিলেন তাঁরা। তাঁদের বাড়ি উপজেলার বিভিন্ন এলাকায়। জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে মহাসড়কে গাছ কাটাসহ বিভিন্ন সহিংস ঘটনার সঙ্গে ওই ব্যক্তিরা জড়িত ছিলেন। তাঁদের বিরদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তাঁরা পলাতক ছিলেন। গতকাল রোববার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।