প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম আযমের মুক্তির দাবিতে গত জানুয়ারিতে সাভারে গাড়ি ভাঙচুর মামলায় জামায়াতে ইসলামীর ১৫ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার আদালতে অভিযোগ গঠিত হয়। বিচারিক হাকিম কাজী শহিদুল ইসলাম আগামী ৬ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। আসামিরা হলেন, সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদ হোসেন ও একই কলেজের শিক্ষক বিল্লাল হোসেন, জাবান-ই নূর মাদ্রাসার অধ্যক্ষ নূরুল ইসলাম, চাপাই নিউ মডেল হাইস্কুলের শিক্ষক আবদুর রহিম, নয়ারহাট গণবিদ্যালয়ের শিক্ষক হাসান মাহবুব, স্থানীয় ব্যবসায়ী ও জামায়াতের কর্মী ইউসুফ আলী, এখলাস উদ্দিন, মোস্তফা কামাল, শাখাওয়াত হোসেন, কাউসার, শাহাদাত হোসেন, সোহরাব উদ্দিন, নওশের আলী, জাকির ও কবির হোসেন।