জামায়াতের ১৬ নেতা বগুড়ায় আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের চকফরিদ এলাকার একটি এতিমখানায় গোপন বৈঠক করার সময় জামায়াতে ইসলামীর ১৬ জন নেতাকে আটক করেছে পুলিশ৷ গতকাল রোববার বিকেলে সরকার উৎখাতের জন্য ওই বৈঠক করার অভিযোগে তাঁদের আটক করা হয়৷
আটক হওয়া ব্যক্তিরা হলেন জামায়াত-সমর্থিত মুক্তিযোদ্ধা সংগঠন বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি এস মোসলেম উদ্দিন, রংপুর বিভাগের সভাপতি ও গাইবান্ধা জেলার নায়েবে আমির আবদুল ওবায়েছ, সোনাতলা উপজেলনার নায়েবে আমির এনামুল হক মণ্ডল, লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি ফজলুল হক, আদমদীঘি উপজেলা জামায়াতের রুকন আবদুল জব্বার, আহসান হাবিব, আবদুর রউফ ও আবু তাহের; বগুড়া সদর উপজেলার রুকন এইচ এম এনামুর কাদির; দুপচাঁচিয়ার রুকন নজরুল ইসলাম, ইয়াকুব আলী ও গোলাম মোস্তফা; সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার রুকন আবদুর রশিদ, শাজাহানপুর উপজেলার রুকন মিরাজুল ইসলাম, শাজাহানপুর উপজেলার সেক্রেটাির হাসান আলী এবং শেরপুর উপজেলা জামায়াতের রুকন মোসলেম উদ্দিন।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হকের ভাষ্যমতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে ‘গোপন মিশন’ নিয়ে গোপনে বৈঠক করছিলেন। খবর পেয়ে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।