জামায়াতের ২৮ নারী কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুর থেকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা জামায়াতে ইসলামীর ২৮ নারী কর্মীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাঁদের পক্ষে করা জামিনের আবেদন নাকচ করেন আদালত। গতকাল বুধবার মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন। দুই দফায় তিন দিনের রিমান্ড শেষে ২৮ নারীকে গতকাল আদালতে হাজির করা হয়। পুলিশ বলেছে, ২ ফেব্রুয়ারি মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসা থেকে ওই ২৮ জনকে আটক ও তাঁদের কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়।