জামায়াত-শিবিরের দুই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলায় জামায়াত-শিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যায় উপজেলার বড়ঘাট এলাকা থেকে উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাককে (২৫) গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ট্যাঙনমারী কলেজের সামনের বাজার থেকে খুটামারা ইউনিয়নের একটি ওয়ার্ডের জামায়াতের সদস্য ও ট্যাঙনমারী কলেজের আইসিটি বিভাগের প্রভাষক ওমর ফারুককে (৪২) গ্রেপ্তার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ওই দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।