জামায়াত-শিবিরের ১২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন থানায় করা দ্রুত বিচার আইনের একটি মামলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১২৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়েছে।
এ মামলার আসামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফখরুদ্দিনকে গতকাল বুধবার কারাগার থেকে আদালতে হাজির না করায় আদালত আগামী ১৮ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। ঢাকার মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভুঁইয়া এ দিন ধার্য করেন।
গত বছরের ১৩ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে মতিঝিল ও পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে পুলিশ পল্টন থানায় এই মামলা করে।
একই ঘটনায় করা অপর একটি মামলায় গত মঙ্গলবার সংশ্লিষ্ট আদালত জামায়াত-শিবিরের ১৫৪ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।