জামায়াত-শিবিরের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে জামায়াত ও ছাত্রশিবিরের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার সন্ধ্যা থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সোনাইমুড়ীতে ছয়জন, বেগমগঞ্জে তিন, সেনবাগে তিন ও চাটখিলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি দ্বীন মোহাম্মদও রয়েছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরিফ প্রথম আলোকে বলেন, নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই সব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন সহিংসতার মামলা রয়েছে।