জামিন আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার অভিযোগে করা দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আগাম জামিনের আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। গতকালও এ আবেদন দুটির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। গাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগে মতিঝিল ও পল্টন থানায় করা এ দুই মামলায় আগাম জামিন প্রশ্নে গত ১৫ এপ্রিল বিভক্ত আদেশ দিয়েছিলেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। ওই আবেদন দুটি নিষ্পত্তির জন্য তৃতীয় বেঞ্চে পাঠান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।