জামিন নামঞ্জুর, রফিকুল ইসলাম কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার ১৫টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত ১০ মামলার জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন। বাকি পাঁচ মামলায় তিনি জামিন পেয়েছেন। আজ সোমবার ঢাকার কয়েকজন মহানগর হাকিম এ আদেশ দেন।
এর আগে বেলা দুইটার পর আদালতে হাজির হয়ে রফিকুল ইসলাম মিয়া ১৫ মামলায় জামিন চান। শুনানি শেষে আদালত ১০ মামলা জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রফিকুল ইসলাম মিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, রাজধানীর পল্টন, মতিঝিল, যাত্রাবাড়ী, মিরপুর ও পল্লবী থানার ১৫টি মামলায় আত্মসমর্পণ করে জামিন চান রফিকুল ইসলাম মিয়া। আদালত ১০টি মামলায় জামিন নামঞ্জুর করে আদালত তাঁকে কারাগারে পাঠান। বাকি পাঁচটিতে তিনি জামিন পেয়েছেন।